Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অফিস ফাঁকি ও ফোন না ধরার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত অফিস না করা এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করার অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

জেলা শহরে গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, বিএডিসি, কৃষি ও খাদ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। অভিযোগ রয়েছে, এসব দপ্তরের অনেক কর্মকর্তা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। কোনো কর্মকর্তা না থাকলে অফিসের কর্মচারীরা কখনো ডিসি অফিসে মিটিং, আবার কখনো জরুরি কাজে প্রধান কার্যালয়ে থাকার কথা জানান।

সম্প্রতি এসব দপ্তরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত ২৮ অক্টোবর দুপুরে ফরিদপুরের মসলা গবেষণা উপকেন্দ্র সরেজমিনে গিয়ে তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তার কাউকেই অফিসে পাওয়া যায়নি। তাঁরা হলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিকুল ইসলাম নীরু, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রুম্পা সরকার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুর রহমান। এ সময় সেখানে শুধু গেটম্যান, আয়া ও হিসাব শাখার একজনকে পাওয়া যায়।

কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মচারীরা জানান, একজন নারী বৈজ্ঞানিক কর্মকর্তা ছয় মাসের ছুটিতে রয়েছেন। অন্য দুজন দাপ্তরিক কাজে বাইরে আছেন। তবে স্থানীয় কয়েকজনের দাবি, ওই কেন্দ্রে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি দেখা যায় না।

কেন্দ্রের আশপাশের বাসিন্দা রমজান, সালাম ও কামালসহ কয়েকজন অভিযোগ করেন, শহর থেকে দূরে হওয়ায় মসলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না।

অধ্যাপক রহমান ও স্কুলশিক্ষক মিজানুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত না হওয়ায় অনেকে নিজেদের ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া করেন। আগে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত জবাবদিহির আওতায় থাকতে হতো। এখন সেই ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে তাঁদের অভিযোগ।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, দায়িত্বে অবহেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জবাবদিহি বাড়ানোর দাবি জানিয়েছেন ফরিদপুরের সচেতন নাগরিকেরা। একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।