পটুয়াখালী জেলা প্রতিনিধি
গণ অধিকার পরিষদ এর সভাপতি ভিপি নুরুল হক নূর এর উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদপর নেতাকর্মীরা। আজ শনিবার দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ভিপি নূরুল হক নূরের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, যিগ্ম আহবায়ক সাদ্দম মৃধা, সহ-সভাপতি এম সোহেল রানা, তেজগাঁও কলেজ শাখা ছাত্র অধিকার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি যেভাবে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল । অথচ আজও বিভিন্ন বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমন–পীড়ন চালাচ্ছে। বক্তারা ৭ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেফতারের দাবি জানান।
শুক্রবার রাতে ঢাকায় গণ অধিকার পরিষদ এর সভাপতি ভিপি নূরুল হক নূরের উপর হামলার ঘটনার পরপরই পটুয়াখালী ও গলাচিপায় মশাল মিছিল করে গণ অধিকার পরিষদ এর নেতাকর্মীরা। রাতেই ছাত্র অধিকার পরিষদ এর নেতাকর্মীরা জেলা প্রশাসক এর কার্যালয়ের অবস্থান কর্মসূচি পালন করে।

