মো.মিজানুর রহমান, কালকিনি, ডাসার প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলার আড়ুয়া কান্দী গ্রামে শ্রী শ্রী রাধা রানীর জন্ম তিথি, রাধা অষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য প্রার্থনা সভা ও পদযাত্রার আয়োজন করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে ভৈরবী গোবিন্দ মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক নারী রাধা রানীর বেশে অংশগ্রহণ করেন। প্রার্থনা সভা শেষে ভক্তরা মন্দির প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করে আশ্রামের ইসকন মন্দিরে গিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রমা বাড়ৈ। তিনি বলেন,
“রবিবার ছিল শ্রী রাধিকার জন্মতিথি। রাধা রানীর করুণালাভের আশায় অত্র অঞ্চলের সকল সখিরা প্রাণবন্ত হয়ে একত্রিত হয়েছেন।”
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। প্রার্থনা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

