Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে চুরির রহস্য উদঘাটন, চোরাই মোটরসাইকেল ও স্বর্ণের দুল উদ্ধার

ফেনী প্রতিনিধি 
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে ক্লুলেস একটি চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। রোববার রাতে এ ঘটনায় তারেক রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোনাগাজীর পশ্চিম চরচান্দিয়া গ্রামের কোরবান আলী মিয়ার ছেলে।

গ্রেফতার হওয়া তারেকের কাছ থেকে চুরি যাওয়া একটি ১৬০ সিসি হোর্নেট মোটরসাইকেল ও একটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় দায়ের করা মামলায় বাদী নগদ আড়াই লাখ টাকা, দশ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেল চুরির অভিযোগ করলেও তদন্তে এত পরিমাণ মালামাল চুরির সত্যতা মেলেনি। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বাদী মামলার প্রভাব বাড়ানোর জন্যই চুরি হওয়া জিনিসপত্রের পরিমাণ অতিরঞ্জিত করেছেন।

চুরির ঘটনাটি ঘটে গত ২৭ আগস্ট, সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের সওদাগর হাট সংলগ্ন কুদ্দুস নামের এক ব্যক্তির বাড়িতে। বাড়ি থেকে চুরি হয় একটি হোর্নেট মোটরসাইকেল ও একটি স্বর্ণের দুল।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।