Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই সম্পন্ন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আওতায় বড়বাড়িয়া ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়।

গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে এ বাছাই কার্যক্রম চলে। এতে বড়বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও যোগ্য খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।