Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধা সংবাদদাতা
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা

বর্ণাঢ্য আয়োজন, আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে গাইবান্ধায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দিনটি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, “গত দেড় যুগ ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ব্যর্থ হবে না।” তারা আরও বলেন, “এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে আমরা অঙ্গীকার করি—দেশজুড়ে যেন আর কখনো গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি ও টাকা পাচারের মতো ঘৃণ্য ঘটনা না ঘটে।”

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।