আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমান ওমর রুবেলের নেতৃত্বে এ আয়োজন করা হয়।
র্যালিটি ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, “বিএনপি সব সময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে এসেছে। আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুস শহীদ, শাখাওয়াত হোসেন খান, আবুল কালাম হেলাল, আব্দুর রশিদ মেম্বার, যুবদল নেতা রফিকুল ইসলাম বুলু খান, মুকুল হোসেন, হুমায়ুন, হালিম মোল্লা, শহিদুল ফকির, আল-আমীন ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাইদ, ছাত্রদল নেতা নাজমুল হোসেন প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ধোবাউড়ার পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

