কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. জহরলাল সাহা, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুল আলম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিব, সদস্য সচিব কামরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় রুহুল আমিন আকিল বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের উপর যখনই হুমকি এসেছে, বিএনপি নেতৃত্ব দিয়ে তা মোকাবিলা করেছে। বিএনপি হচ্ছে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি।”
পরে তার নেতৃত্বে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

