Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ১৫ বছরে দেশের পাটকলগুলো ধ্বংস করে দিয়েছে: ড. আব্দুল মঈন খান

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশের পাটশিল্প ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “দেশের ঐতিহ্যবাহী জুটমিলগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হাজারো শ্রমিক আজ মানবেতর জীবনযাপন করছে।”

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন,“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাটকল শিল্পের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তিনি প্রথম ৮ ঘণ্টার কর্মঘণ্টা চালু করেছিলেন, যা শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে পাটকল শিল্প ধ্বংস করেছে।”

তিনি আরও বলেন,“নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল ও ফৌজি জুটমিল আজ সম্পূর্ণরূপে বন্ধ। এইসব মিল বন্ধ করে শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে। অনেক শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুতও করা হয়েছে।”

ড. মঈন খান হুঁশিয়ারি দিয়ে বলেন,“ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পাটকল ধ্বংস ও শ্রমিক নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সবুজ মৈশান, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূঁইয়া এবং থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।