উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
প্রচেষ্টার অঙ্গীকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর এই প্রতিবাদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে প্রচেষ্টা দিবস উদযাপন কমিটির আয়োজনে প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আতমানবতায় সাফল্য অগ্রযাত্রা সেবার ৮ম বর্ষপূতি অনুষ্ঠান উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর)সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন নবী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু,দিনাজপুর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান,কাহারোল উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান মো: মামুনুর রশিদ চৌধুরী,বাংলাদেশ ইসলামী আন্দোলনের দিনাজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো: চাঁন মিয়া,দিনাজপুর জেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের পাল্টাপুর ইউনিয়নের সভাপতি শরীফ আহমেদ, তিনবারের উপজেলা শ্রেষ্ঠ সরকারি শিক্ষক মোঃ মতিউল ইসলাম, সমাজসেবক সোহেল আহমেদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বীরগঞ্জ উপজেলার সংবাদদাদা উত্তম শর্মা, তরুণ সমাজসেবক ইমরান সহ আরো অনেকে।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ইফতি।

