উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ড বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গলীয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হয়েছেন বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, আব্দুল জলিল, বশির উদ্দীন ও সরবেশ আলী। আর সদস্য সচিব হয়েছেন বীরমুক্তিযোদ্ধা হরিপ্রসাদ রায়।
দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি কার্যকর হলো।এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে।

