Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের হামিম

ডেস্ক নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। আর ইতোমধ্যে নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন হামিম।

ফেসবুক স্ট্যাটাসে শেখ তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান।আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’

‘যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব’, যোগ করেন তানভীর বারী হামিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।