Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বি’রুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদে মা’নববন্ধন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি 
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি 

জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন , সম্প্রতি ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান  ফর্সার বিরুদ্ধে কতিপয় অভিযোগ এনে প্রশাসনের কাছে অপসারণের আবেদন করেন।
এই অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল চেয়ারম্যান ফর্সার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকজন ইউপি সদস্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। তাই আমরা এই মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সঠিক তদন্ত ছাড়া যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। একই সাথে চেয়ারম্যান ফর্সাকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান তারা।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা বলেন,
“আমি সবসময় জনগণের সেবায় নিয়োজিত থেকেছি। মিথ্যা অভিযোগে আমার মানহানি করার চেষ্টা চলছে। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে, আমি সঠিক পথে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে জনগণের স্বার্থে আমাকে দায়িত্বে বহাল রাখা হোক।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।