Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ষ’ড়যন্ত্রমূলক হা/মলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওসমান হারুনী,বিশেষ (জামালপুর )প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হারুনী,বিশেষ (জামালপুর )প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান ও সাইফুল ইসলামসহ ভোক্তভোগী পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মলনে অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের বসত বাড়ীর ৪৮ শতাংশ ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান,হারুনূর রশিদ উজ্জল গংরা।

এরপরেও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে  লাথি মেরে গর্ভপাত ঘটায়।

এসব ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন।

ভূক্তভোগি ওই পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট এসব ঘটনার সুস্থ্য তদন্তের মাধ্যমে  ন্যায় বিচারের দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।