কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় নারগিছ সিকদার(৩৫)এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ–কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম নবধারা কে বলেন, উপজোলার তারাশী গ্রামের ছিদ্দিক সিকদারের মেয়ে নারগিস সিকদার ভ্যানযোগে বাড়ী যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ঐ নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি থাকার কারনে ঘাতক ট্রাকটিকে সনাক্ত করা যায়নি এবং ভ্যান চালক ও মরদেহ রেখে পালিয়ে যায়।
এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

