Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাট উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

MEHADI HASAN
জুলাই ২৬, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে করোনা প্রতিরোধে কঠোরতম লকডডাউনের চতুর্থ দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও সেনাবাহিনীর বরিশাল ৭ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে পৃথক পৃথক ভাবে মোল্লাহাট সদর বাজার, চুনখোলা, জয়ডিহি, ভান্ডারখোলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেণ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল মোল্লাহাট সদর বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ৩ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে ৩ টি মামলা দায়ের করে ৯ শত টাকা জরিমান আদায় করেণ।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন নবধারা কে বলেন, কঠোরতম লকড ডাউন চলাকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী বিধিনিষেধ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও তিনি সকলকে করোনা প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।