Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে সড়ক দু/র্ঘটনায় নি/হত ৩, আহত ৭

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে দোহাজারীতে ত্রিমুখী সংঘর্ষে এক পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার হাশিমপুর এলাকার করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে মো. সেলিমের স্ত্রী শামিমা আক্তার। অন্যজন হলেন- ময়মনসিংহের মো. শরিফ।

আহতরা হলেন- জকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, পলাশ, বেবি আক্তার ও মো. রহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ঈগল বাসটি দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন কালবেলাকে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।