Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবির একাউন্টিং বিভাগে একাউন্টিং সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়র একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একাউন্টিং সফটওয়্যার ও সমসাময়িক প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৬ ই সেপ্টেম্বর) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৩১৬ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালার ট্রেনার মো: মনির হোসেন এসিসিএ শুরুতে শিক্ষাথীদেরকে বিভিন্ন ধরনের একাউন্টিং সফটওয়্যার যেমন, কুইকবুক, জেরোস, রেডবুক ইত্যাদির সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে তিনি একাউন্টিং সফটওয়্যার রেডবুক (Redbook) এর ব্যবহার পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করেন।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে ও একাউন্টিং পেশাকে দুর্নীতি মুক্ত রাখতে আমাদেরকে সফটওয়্যার বেসড একাউন্টিং সিস্টেম এর দিকে আগাতে হবে। আগামীর দিনগুলো হবে প্রযুক্তি নির্ভর। তাই শুধু বই খাতায় একাউন্টিং না পড়ে একাউন্টিং সফটওয়্যার ও সমসাময়িক প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের কুইকবুক, জেরোস, থেকে শুরু করে ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি সব বিষয়েই নিজেকে দক্ষ করে তুলতে হবে। তা না হলে নিজের কারিয়ার গড়ে তোলা প্রায় অসম্ভব।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী ওমর ফারুক বলেন, আমরা বইপুস্তকের পাশাপাশি বর্তমান বিশ্বে যে হিসাববিজ্ঞান সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার হয় তা জানতে পারলে এবং শিখতে পারলে আমারা ভবিষ্যতে কর্মজীবনে উক্ত দক্ষতা কাজে লাগাতে পারবো। আজকের কর্মশালায় হিসাববিজ্ঞান এর বিভিন্ন সফটওয়্যার এর ব্যবহার শিখেছি, আশাকরি ভবিষ্যতে এরকম কর্মশালা আরও অনুষ্ঠিত হবে।

কর্মশালা শেষে বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম ও উপস্থাপক মো. মনির হোসেন এসিসিএ এর উদ্যোগে শিক্ষার্থীদেরকে একাউন্টিং সফটওয়্যার এর উপর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।