Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অ’বৈধ ক্রস ফিলিং এর কারণে গ্যাস সিলিন্ডার বি/স্ফোরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন গুরুতর আহত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর)  ভোর ৬ টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চরতি সীমান্তে এ ঘটনা ঘটে।।

অবৈধ ক্রস ফিলিং গুদামের মালিক বৈলতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে মাহবুবর রহমান।

স্থানীয়রা জানান,  মাহবুব দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন, পর্যায়ক্রমে  ইউনুস মার্কেট,  বুড়ি দোকান ও এবার সীমান্তে গিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন, আহতদের প্রথমে দোহাজারী

হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন গুদাম মালিক মাহবুবুর রহমান  দোকানের শ্রমিক সৌরভ রহমান পিতা: সাদেক, কফিল উদ্দিন পিতা: মনজুর আলম, রিয়াজ  পিতা: আব্দুর রহিম, ইউনুস পিতা: ইউসুফ, আকিব পিতা: আমীর আলী, হারুন রশিদ পিতা: নুরুল ইসলাম, ইদ্রিস পিতা: নাসিম, মোহাম্মদ লিটন  পিতা: আমীর আলী, ছালেহ আহমদ পিতা: আব্দুল জলিল।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি দাউ দাউ আগুন জ্বলছে, পরে দেখি কিছু প্লাস্টিকের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানানা, একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টিম পৌছার পূর্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম  জানান, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে, বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।