Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের ইতালি প্রবাসি দুই ভাই মাত্র ৭ মাসে কুরআনের হাফেজ

এমদাদ খান মাদারীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

এমদাদ খান মাদারীপুর প্রতিনিধি

মাত্র ৭ মাসে বাংলাদেশি মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি। স্বপ্ন পূরণে আরব দেশ মিশরে পড়িয়ে মাওলানা বানাতে চান ইতালি প্রবাসী বাবা।

মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে সাত মাসে ৩০ পাড়া কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা মসজিদের ভিতরে তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম।

এসময় তাদের গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো। হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।

হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আব্দুর রহিম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে এবং দুজনেই ইতালির নাগরিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।