Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে মো. জাবের সাইফ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাবের সাইফ উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে।অভিযোগে বলা হয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ওই শিশুকে উত্ত্যক্ত করত জাবের।

 

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে বিশ্বকর্মা পূজার আয়োজন চলাকালে সুযোগ বুঝে সে শিশুটিকে মুখ চেপে ধরে পাশের একটি ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষন করে। পরে রাত ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কিশোরগঞ্জ সদরে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগে থানায় মামলা (নং-১৬, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে। মামলার পরপরই অভিযুক্ত জাবের সাইফকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।