উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনে মিলনায়তনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক ব্যবসায়ীবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাছির উল্লাহ।
বক্তারা বলেন, কোন মাদকই দেশে উৎপাদন হয় না। সব বাইরে থেকে আসে। মাদকের উৎস বন্ধ করতে হবে। সীমান্তে দায়িত্ব পালনকারীদের আরো সতর্ক হতে হবে।
শুধু আইন থাকলে হবে না। সবাইকে আইন মানতে হবে ও আইনের প্রয়োগ থাকতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি আরো বেশী যত্নবান হতে হবে। মাদক আমাদের একক কোন সমস্যা নয়। এটি একটি সামাজিক সমস্যা। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সবাইকে সচেতন হতে হবে। তাই সঙ্ঘবদ্ধ ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে মাদক নিয়ন্ত্রন সম্ভব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আকবর হোসেন ওরেন্স,দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের আহবায়ক মোঃ আক্তার আজিজ,মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, রাজবাড়ী মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেলাল ইসলাম
দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,সুজাউর রব চৌধুরী সুজা, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন
প্রমুখ। অনুষ্ঠান দিয়ে পরিচালনা করেন দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ শামীম কবির এর
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,সুজাউর রব চৌধুরী সুজা, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন।মতবিনিময় সভায় দিনাজপুর চেম্বারের সকল পরিচালকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, দিনাজপুর চাউলকল মালিক গ্রুপ, ট্রাক মালিক গ্রুপ, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

