Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে খুনের ঘটনায় আসামিদের বাড়িঘরে লুটপাট, ১১টি পরিবার সর্বস্বান্ত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে জমি সংক্রান্ত বিরোধে খুনের ঘটনার জের ধরে বাদী পক্ষের লোকজন আসামিপক্ষের অন্তত ১১টি পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, খুনের ঘটনার পর প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আসামিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ অর্থ, গবাদি পশু, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

লুটপাটের বিবরণ অনুযায়ী, ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে:

  • নগদ অর্থ: ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা
  • গবাদি পশু: ৪২টি গরু, ১৬টি ছাগল
  • স্বর্ণালংকার: ৮ ভরি
  • ধান: ৩৬০ মন, চাল: ৬৭ মন
  • গৃহস্থালী সামগ্রী: ৫টি ফ্রিজ, ১১টি সেচ মেশিন/মোটর, খাট, সোফা সেট, ডাইনিং টেবিল, আলমারি
  • মাছ: ৩-৪টি পুকুর থেকে মাছ তুলে নেওয়া হয়
  • অন্যান্য: হাঁস-মুরগি, হাঁড়ি-পাতিল, জামাকাপড় ইত্যাদি

ভুক্তভোগীরা জানান, ঘটনার পর থেকে ওই ১১টি পরিবারের কেউ বাড়িতে ফিরতে পারছেন না। প্রতিপক্ষের লোকজন ঘরের দরজা-জানালা ভেঙে লুটপাট চালিয়েছে। এসব ঘটনায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বাড়ির সীমানার এক হাত জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।