Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

১৮ দিন পর সচল হলো গোপালগঞ্জের আরটিপিসিআর ল্যাব

MEHADI HASAN
জুলাই ৩১, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

 যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ থাকা গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব দীর্ঘ ১৮দিন পর চালু হয়েছে। আজ শনিবার দুপুর থেকে ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও আরটিপিসিআর ল্যাবের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, ডা. রাফি আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, চলতি মাসের ১২ জুলাই ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।ওই দিন থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়।পরে ল্যাব রক্ষনাবেক্ষণ নিয়মানুযায়ী ক্লিনিং করা হয়।

নিজস্ব ওয়েতে ১০দিন ধরে ক্লিনিংসহ অন্যান্য টেকনিক্যাল সমস্যা চিহৃত করার চেষ্টা চলানো হয়।এতে ভালো কোন ফলাফল না আসায় ঢাকায় আইইডিসিআরের বিশেষজ্ঞ টিমকে আনা হয়। তারা ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে ল্যাবটিকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন এবং ল্যাবটি করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা ফিরে পেয়েছে।বিষয়টি গত শুক্রবার রাতেই গোপালগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ নবধারা কে বলেন, আজ শনিবার জেলা সদরসহ পাঁচ উপজেলার নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলো দুপুর ২টার দিকে ল্যাবে পাঠানো হবে।আশাকরি এখন থেকে প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন দিতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।