বাকেরগঞ্জ (বরিশাল ) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার উপজেলা যুবদলের সদস্যসচিব সাইদুর রহমান রুবেল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মাহমুদুর রহমান রিমন সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ সন্ধ্যায় তারা পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও ধর্মীয় উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য সকলকে ধন্যবাদ জানান। তারা জানান, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মাবলম্বীরা সমানভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। বিএনপি সবসময় এই সম্প্রীতির পক্ষে রয়েছে।
পরিদর্শনে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করা হয়।

