মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী, “ফাতেহা – ই- ইয়াজদাহম,”, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজ প্রশাসনের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর( রোববার) থেকে শুরু হয়ে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার (২৫ শে সেপ্টেম্বর ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে শ্রী শ্রী দুর্গাপূজা,বিজয়ী দশমী, ফাতিহা ই- ইয়াজদেহম, প্রবারণা পূণিমা ও শ্রী শ্রী লক্ষী পূজা উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। আরও বলেন, সরকার নির্ধারিত কর্মদিবসে কলেজের অফিস ও বিভাগসমূহ যথারীতি চলমান থাকবে।
ছুটি শেষে কলেজে নিয়মিত শ্রেণি কার্যক্রম ১০ অক্টোবর (বৃহস্পতিবার ) থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী অনিক বিশ্বাস বলেন, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা আমরা প্রতি বছর এই দিনগুলোর অপেক্ষায় থাকি। ছুটি পেয়ে ভালো লাগছে। আশা করছি পরিবারের সাথে খুব ভালো কাটবে উৎসব।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, পারিবারিক পরিবেশে ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতেই এই ছুটি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে ছুটি ও পূজা উদযাপনকে ঘিরে দেখা দিয়েছে উৎসবের আমেজ। অনেকেই ইতোমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছে।

