Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে কাঠালিয়ায় পুবালী ব্যাংকের বৃক্ষ রোপণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পুবালী ব্যাংক পিএলপি কাঠালিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলার জোরপোল আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এবং সরকারি-বেসরকারি দপ্তরের সামনের চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধ গাছের ১০০০ চারা রোপন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং পুবালী ব্যাংক কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত গাছের চারা গুলোর পরিচর্চা করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।