Nabadhara
ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ !

MEHADI HASAN
আগস্ট ২, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার রামপুর গ্রামের গোপাল পরামানিকের ছেলে মিঠুন প্রমাণিকের স্ত্রী নন্দিতা(১৮) কে হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্ট (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে নন্দিতা ও তার স্বামীর মিঠুন এর সাথে কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পর নন্দিতার ভাসুরের স্ত্রী রত্না, ও পাশের বাড়ির মর্জিনা  নন্দিতাদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দিকে যায়। এসময় ঘরের দরজা বন্ধ দেখে ভেঙ্গে তারা ভিতরে গিয়ে দেখে নন্দিতা ডাসার সাথে শাড়ি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এসময় ওই দুই মহিলা নন্দিতার গলার শাড়ির প্যাচ খুলিয়া লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নন্দিতাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নিহত নন্দিতার বড় বোন রুপালী সরকার, মাতা কবিতা সরকার, ও বাবা নিতাই সরকার সাংবাদিকদের জানান, নন্দিতা স্বামী মিঠুন পরামানিক এর সাথে ১১ মাস আগে বিবাহ হয়। বিবাহর পর থেকে মিঠুন ও নন্দিতার মধ্যে আগেও কয়েকবার ঝামেলা হয়েছে। সেটা স্থানীয় ও পারিবারিকভাবে মীমাংসা হয়েছে। কিন্তু রবিবারের যে ঘটনা সেটা মিঠুন তার নিজের মধ্যে রেখে আমাদের মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। এমনকি আমাদের কোনো খবরও দেয় নাই। নন্দিতার মৃত্যুর একদিন পার হয়ে গেলে আমরা তার মরা খবর পেয়েছি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন নবধারা কে বলেন, নিহত নন্দিতার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা উন্মোচন হবে। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।