ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শফিকুর রহমান সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন এবং দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশন এর সরাইল প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।
শোকসভায় বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংবাদিক আইয়ুব খান, তাসলিম উদ্দিন, রাকিবুর রহমান রাকিব, মোখলেসুর রহমান, শিল্পকলার একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেব নাথ, মোজাম্মেল পাঠান, এম এ মোসা, সিরাজ মিয়া, প্রভাষক জাফর আহমেদ, সাংবাদিক মাসুদ মিয়া, আব্দুল জব্বার, তারিকুল খন্দকার, ফয়জুল কবির ও বাবু দেব দাস সিংহ রায়।
পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন প্রয়াত শফিকুর রহমানের মেজো মেয়ে শাখাওয়ারা রহমান ইমিতা এবং ভাতিজা ফাহাদ বিন আসাদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান খন্দকার, নারায়ণ চক্রবর্তী, মোঃ রিমন খান, আব্দুল মমিন, কামাল পাঠান ও পারভেজ আলম।
দোয়া পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের প্রেস ইমাম শেখ আমানউল্লাহ।

