দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম (খোকা), যিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনিসুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাসুদ হোসেন ও সদস্য আমজাদ হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব নাজিম উদ্দীন। এসময় যুগ্ম আহ্বায়ক মোকছেদ আলীসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

