Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর পৌরসভায় নতুন গার্বেজ ভ্যান ও গার্ডেন কার্ট উদ্বোধন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌরসভা চত্বরে এসব গার্বেজ ভ্যান ও গার্ডেন কার্টের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই উদ্যোগের ফলে শহরে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠবে, শহরের সৌন্দর্য বাড়বে এবং পৌরবাসীর জীবনমান উন্নত হবে।

তিনি আরও আহ্বান জানান, পৌরসভার নাগরিকদের দায়িত্বশীল হতে হবে এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর প্রশাসক মোঃ রিয়াজউদ্দিন, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত আবর্জনা সংগ্রহ ও যথাযথ অপসারণের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তুলতে এসব গার্বেজ ভ্যান ও গার্ডেন কার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।