Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোটারদের হৃদয় জয় করে ভোট অর্জন করতে হবে-রেজাউর রহমান

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 

জামায়াতের প্রার্থীরা মানুষের হৃদয় জয় করার মাধ্যমে ভোট অর্জন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের টিম সদস্য মোঃ রেজাউল রহমান। তিনি বলেন, “সামাজিক কাজ এবং সর্বদা ভালো কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনের পাশাপাশি ভোটারদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আগামী নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে শরিয়া ভিত্তিক সৎ শাসন প্রতিষ্ঠা করবে।”

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌর সদরের শালঘড়িয়া এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্গাপুর শাখার আমীর সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ নুরুজ্জামান লিটন।

 

কর্মশালায় জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মিনহাজুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—“ভয় পাবো না, দাপটে জবাব দেব ব্যালটে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।