Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে মা’থাবিহীন ম’রদেহ, ২৪ ঘণ্টায় পাঁচ আসামি গ্রে’প্তার

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাব্বির হোসেন সবুজ (৩৫) নামের এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধানক্ষেতের ডোবা থেকে তিন টুকরো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে রাতভর পানি ছেঁচে ফেলার পরও মরদেহের মাথা মেলেনি।

নিহত সবুজ একই ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বুধবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব শুক্রবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০), একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম বলেন,
নিহতের ভাইয়ের করা হত্যা মামলার সূত্র ধরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এখনও লা*শের মাথা উদ্ধার সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।