Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথায় পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নাজিম বকাউল, ফরিদপুর
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর


ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজুর ঘরের ভেতর স্ত্রী নাদেরার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, রাজু মাতুব্বর প্রায় ১৪/১৫ দিন আগে নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে তুলে আনে। পারিবারিক কলহের জেরে শনিবার রাতে সে নাদেরাকে মারধর করে হত্যা করে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, “ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।