গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে”। এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়েছে।
গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ও ভেটারিনারী হাসপাতালের আয়োজনে রোববার সকালে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র্যালী শেষে হাসপাতালের হলরুমে উপজেলা ভেটারিনারী সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমু সহ অন্যান্যরা। শেষে দেড় শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

