নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিল হিলনার খালের পানিতে পড়ে নাহিদ হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউপি’র চৌজা গ্রামের মৎসজীবী পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু নাহিদ ঘটনার দিন সকালে বাড়ির পাশে বিল হিলনা খালে নৌকা নিয়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন সাম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করে হয়রান হয়ে যায়। খোঁজখুঁজির এক মুহূর্তে তার লাশ পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

