দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রাহক সমাবেশ ও প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প।
রোববার, ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় সোনালী ব্যাংক লিমিটেড দুর্গাপুর শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত জিএম মো. শওকত জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার প্রধান এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান ও এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভূতি ভূষণ মণ্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার মো. রাফাত আল শরীফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদ, অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন সিনিয়র অফিসার (ক্যাশ) মো. শফিকুল ইসলাম।
গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন আইকন ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন তপু, সদ্য ঋণগ্রহীতা হামিম ফিস এগ্রো-এর স্বত্বাধিকারী মেহেদী হাসান মিলন ও আইকন মাল্টি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী সামছুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে নগদ ৪ লাখ ৪৭ হাজার ৭১৪ টাকা ও মোট ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে সোনালী ব্যাংক তার গ্রাহক সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখছে।

