Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে গাঁজা সেবনের দায়ে আটক, ১ মাস কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মো. মিজানুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম। আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুই শত) টাকা জরিমানা প্রদান করেন।

২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পাংগাশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান (৬০) (পিতা: মৃত হাজী সোনা মিয়া, তাঁর নিজ বসতঘরের দক্ষিণ পার্শ্বে বসে গাঁজা সেবন করছিলেন।

এ সময় তাঁকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়।
আটককৃত আসামী মো. মিজানুর রহমানকে দুমকী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মো: ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় এই দণ্ডাদেশ দেন।

প্রোসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিদর্শক এস.এম. শাহীন পারভেজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত করার এই অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।