Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদে না থেকে ও পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার রমজেদ সিকদার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কোনো পদে দায়িত্ব না থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রমজেদ সিকদার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া সাংবাদিক অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে রমজেদ সিকদার জানান, জনপ্রতিনিধি থাকাকালে তার সমর্থকরা তাকে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার জন্য একটি সিভি জমা দিয়েছিলেন। তবে সেই কমিটি আর গঠন হয়নি। এর বাইরে তিনি কখনো আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদ-পদবীতে যুক্ত ছিলেন না।

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। আমার অজান্তে যদি আওয়ামী লীগের কোনো পদ-পদবী থেকে থাকে, আমি সেগুলো থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।