নরসিংদী প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে আবুল কাশেম ফাউন্ডেশন। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাহবুবুল আলম প্রিন্স-এর সৌজন্যে এ আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুর্গাপূজা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে ধলাদিয়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (লেবুপাড়া পূর্ব ঘোড়াশাল), পূর্ব ঘোড়াশাল শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাজাব শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাবান শ্রীশ্রী কালী মন্দির, বরাবো শ্রীশ্রী কালী মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পাঞ্জাবি ও ফুটবল উপহার হিসেবে প্রদান করা হয়।
উপহার বিতরণকালে মাহবুবুল আলম প্রিন্স বলেন,“শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে যে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পূজামণ্ডপের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও আমি পাশে থাকবো। যেকোনো ভালো কাজে ডাকলেই আমাকে পাশে পাবেন।”
স্থানীয়রা জানান, মাহবুবুল আলম প্রিন্স দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত। তার নিরলস প্রচেষ্টা ও মানবিক উদ্যোগে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
পূজার শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য কামনা করেন।

