Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা)
অক্টোবর ১৭, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাকিব (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।