Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় তরুণ উদ্দ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে আউটরিচ সভা

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
অক্টোবর ৩০, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ (গুরু-শিষ্য) নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপপরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল এবং প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ।

এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ শিল্পী পাল, শাখা ইনচার্জ মনি মুক্তা, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার ও পঙ্কজ কুমার সরকার।

সভায় বক্তারা অংশগ্রহণকারীদের প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।