Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 
নভেম্বর ১, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজন্যে দিবসটি পালিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন ও রিপোটার্স ইউনিটির সেক্রেটারি তাসলিম উদ্দিন।

 

বিভিন্ন সমবায় সমিতির পক্ষে বক্তব্য রাখেন দুর্গাচরন দাস, আলী হোসেন, শাহিদুর রহমান ও মোঃ সাজিদ খা। অনুষ্ঠানে সমবায় ব্যবস্থার গুরুত্ব ও সম্প্রদায়ের উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।