Nabadhara
ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কাশীকৃষ্ণ মন্দিরের নির্মান কাজের উদ্বোধন

MEHADI HASAN
আগস্ট ৩০, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী: 

বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী কাশীকৃষ্ণ সেবা সংঘ মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন।

কাশীকৃষ্ণ সেবা সংঘের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান, কাশীকৃষ্ণ সেবা সংঘটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ দিন মন্দিরের কাজ বন্ধ ছিল। সোমবার শুভ দিনে ঐতিহ্যবাহী এ সেবা সংঘ মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাশীকৃষ্ণ’র ছেলে সুরথেন্দু বিশ্বাস, এ্যাড. বলাই চাঁদ বিশ্বাস, কাশীকৃষ্ণ সেবা সংঘের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, কোষাধ্যক্ষ কৌশিক ব্রত বিশ্বাস, হিজলা ইউনিয়ন পরিষদের প্রভাষক বিদ্যুৎ বিশ্বাস, প্রধান শিক্ষক কিশোর বালা, শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস ও সদস্য জগদিশ চন্দ্র বসু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।