বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
সভায় উপজেলা বিএনপির সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, মিজানুর রহমান তালুকদার, আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন ও কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
সভায় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

