Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ

MEHADI HASAN
আগস্ট ৩১, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর  প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১) আগষ্ট সকালে সরকারি মুকসুদপুর কলেজে এই চিকিৎসা কার্যক্রমের উদ্ধোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: সাইফুদ্দীন আহম্মেদ।

গোপালগঞ্জ সোশাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন মুকসুদপুরের যুগ্ম আহবায়ক সরদার মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যাপক ড. কবির আহমেদ, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। চিকিৎসা ক্যাম্পে ৬ জন চক্ষু ডাক্তার সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা দেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ হাসপাতালের সমন্বয়ক দীপক সরকার।

গোপালগঞ্জ সোশাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন মুকসুদপুরের সদস্য সচিব শাহীদুজ্জামান পলাশ নবধারা কে বলেন, গোপালগঞ্জ শেখ ফজিলতুন্নেছা মুজিব চুক্ষু হাসপাতালের সেবায় এই ক্যাম্পে ২শ ৪২ জন চক্ষুরোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ দেয়া হয়েছে। এর মধ্যে ১৭ জনকে চোঁখের ছানী অপারেশনের জন্য হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।