Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল ব্যাংকিং লেনদেন নিরাপত্তা সংক্রান্তে মুকসুদপুর থানা পুলিশের মতবিনিময় সভা

MEHADI HASAN
আগস্ট ৩১, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে লেনদেন ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট ) সকালে মুকসুদপুর থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শাহীনুর চৌধুরী। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, এস আই গোবিন্দ লাল দে, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও মুকসুদপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীবৃন্দ।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শাহীনুর চৌধুরী উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন। বর্তমানে ছোট বড় সব ধরনের ক্রাইমে মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয়। তাছাড়া বিভিন্ন প্রতারক চক্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অচেনা কোন ব্যাক্তি পাঁচ হাজার টাকার বেশি লেনদেন করলে তার ছবি, এনআইডি কার্ডের ফটোকপি রাখতে হবে। তাহলে মূল প্রতারণাকারী ধরা পড়বে এবং আপনার ব্যবসায় কোনরুপ আইনি ঝামেলা হবেনা। আপনাদের সচেতনতা বৃদ্ধিতে এই মতবিনিময় সভা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।