Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশের মানুষ এখন তাকিয়ে আছে এভারকেয়ার হাসপাতালের দিকে–মোস্তাফিজুর রহমান বাবুল

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ ( জামালপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর -৩ আসন মেলান্দহ – মাদারগঞ্জের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গোটা দেশের মানুষ এখন তাকিয়ে আছে এভারকেয়ার হাসপাতালের দিকে ।

যেখানে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন । দলমত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ তাদের দোয়ায় মহান আল্লাহর কাছে দেশ ও জণগণের স্বার্থে আজীবন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।

সকল মানুষ সমস্বরে বলছেন,দেশের প্রয়োজনে সুস্থ হয়ে প্রিয় নেত্রী আবারো দেশ ও জনগণের খেদমতে আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ ।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মেলান্দহ উপজেলার ইউনিয়ন পর্যায়ে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল এ আশাবাদ ব্যক্ত করেছেন ।তনি বলেন দলমতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসী মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, নিশ্চয়ই মহান আল্লাহ দেশবাসীর দোয়া কবুল করবেন ।

তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ।
মাহমুদপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন , যুগ্ম-সম্পাদক রুনু তালুকদার ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার ,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্হানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক আলেম উলামা মাশায়েখগণ । দোয়া পরিচালনা করেন মাহমুদপুর বাজার মসজিদের পেশ ইমাম ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।