Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে মানহানিকর সংবাদে অভিযোগ, সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের বাসিন্দা ও বালিজুড়ী ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মোঃ শরিফ উদ্দিনকে  ঘিরে ওই এলাকার কিছু দুষ্ট ছেলেরা তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এতে  তার মানসম্মানের ক্ষতিকরাসহ তাকে সমাজের কাছে হ্যায়প্রতিপন্ন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে মাদারগঞ্জ পৌর এলাকার একটি ভবনে মোঃ শরিফ উদ্দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন,গত ১ ডিসেম্বর দুপুর একটায় তারতা পাড়া গ্রামের সবুজের বাড়িতে যাই।সেখানে মা” এর সাথে একটি মেয়েকে দেখতে পাই।পরে যানতে পারি যে, তারা তার কাছেই এসেছে।

ঘটনা তার মেয়েকে বিবাহ দিয়েছে সেখানে মেয়ের সাথে তার জামতার ঝামেলা চলছে।অন্য লোকের পরামর্শে তারা এসেছে শিরফের কাছে।আলোচনা শুরু হতেই ওই এলাকার কিছু দুষ্ট ছেলে এসে শরিফকে  ডেকে ঘর থেকে বের করে এবং তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে ছেলের দল মোবাইলে ভিডিও করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।শরিফ উদ্দিন বলেন,” আমি মনে করি যে,এটা আমার দীর্ঘ জীবনের সুনাম নষ্টকরার একটি ষড়যন্ত্র এবং  সামাজিক ভাবে সম্মানের ক্ষতি করেছে।আমি এর তীব্র প্রতিবাদ জানাই ও প্রশাসনের কাছে সরেজমিনে তদন্ত করে ন্যায় বিচারদাবি করছি।

অপরদিকে সেই দিনের ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, ওই দিন যদি শরিফ ভাই না থাকতো তাহলে আমাদের সমস্যা হতো।শরিফ ভাই এর কোন দোষ নাই। আমরা লোকমুখে শরিফ ভাই এর কথা শুনে এসেছি যে,মাতব্বর, শালিসকরে।শরিফ ভাই এর কোন দোষ নাই বলে কেদেই ফেলেন।

ভুক্তভোগী  নারী আরো বলেন, লজ্জায় আমার মেয়ে অন্য বাড়িতে থাকে।আমি এর বিচার চাই।“

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।