Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় সদ্য যোগদান উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল দশ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি ফায়সালা আহমেদ মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আমিন ছবির, সদস্য মোঃ সরোয়ার সিকদার, সিরাজুল ইসলাম রনি, সাংবাদিক আব্দুল হালিম, ফারুক হোসেন খান, খান মোঃ জুশফিকুর রহমান, মোঃ আসাদুজ্জামান সোহাগ, মোঃ রাসেল সিকদার, এইচ এম বাদল হাওলাদার, মোঃ আবুল কালাম, এম এ আজিজ, হারুন সিকদারসহ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন- কাঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ আহমাদ উল্লাহ রবিউল, মোঃ সাকির মাস্টার, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।